Translate

হিংসা। অনেক ছোট কিন্তু কিন্তু....... আজকে দোকানে অনেক ভালভাবেই চলসে। সব ঠিক ঠাক। একদম ফাটা ফাটি। উরা ধুরা পুরা। কিন্তু, সব কিছু ঠিকের মাঝে...

Part 14 ( হিংসার হীনমনুষ্যত্ব)

হিংসা।

অনেক ছোট কিন্তু কিন্তু.......

আজকে দোকানে অনেক ভালভাবেই চলসে। সব ঠিক ঠাক। একদম ফাটা ফাটি। উরা ধুরা পুরা। কিন্তু, সব কিছু ঠিকের মাঝে একটা সমস্যা দোকানের ছেলেটা।
লাগামছাড়া ঘোরার মতন।

কয়েকদিন ধরে ওরে দেখলেই আমার মাথা গরম হয়ে থাকে। মনচায় ওরে মারি। কিন্তু কিন্তু.......

না আমি তো কাউকে মারি না।

দোকান আজকে একটু সময় নিয়া বন্ধ করলাম। ধিরে সুস্তে গুলিস্তান গেলাম। একদম খালি বাসও পেয়ে গেলাম। উঠে বসলাম।  বাস এমনভাবে রাখল যে পিছের কোন বাস আর সামনে আসতে পারছিল না। তাই পিছের বাস বার বার ধাক্কা দিতেসিল। কয়েকবার এরকম করল। একটু পরে পিছের বাসটা সামনে এসে রাস্তা block করে রাখল। এখন সেই কাজটা আমাদের বাসের driver করল। সেও একি কাজ করল। সেও বাসের পিছে আবার ধাক্কা দিল।

হায় আমাদের বাংলাদেশ। ১০-১২ হাত দুরেই পুলিশ দাড়ান। নিরব দর্শকের ভূমিকায়।