ধর্মঘট শেষ।
আজ বাবাও দেশের বাইরে চলে গেসে। একা একা দোকানে আসলাম। টুক টাক বেচা হল। আজ আভার বিয়ে। মনে পরলেই মজা লাগে।
কিছু কিছু জিনিস সবাইকে বলা যায় না। এটা তেমন একটা বিষয়। থাকনা শুধু আমার ভিতর।
মানুষের পুরটা ভাল দিনকে খারাপ করার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। আমার সাথেও তেমেন হল।
দোকানের ছেলেটা এত্ত বাইরা গেসে যে আমি আর পারতেসি না। মন চাইসিল, ওরে বলি কালকে থেকে তোমার আসা লাগবে না। কিন্তু কি আর করা? বাবা যাবার আগে ওরে না বলতে মানা করসে।
ছেলেটা ধান্দাবাজ হইয়া গেসে। সব কিছুতে ধান্দা খুজে। টাকাত নেষা অনেক বর নেষা। আমার লাগে ও সে নেষায় পরসে।
আল্লাহ যানে ওর কপালে কি লিখা আছে। আল্লাহ যা করেন ভালোর জন্যি করেন। না জানি করদিন টিকে আর।