সময়ের সাথে সাথে মানুষ কতটা বদলাতে পারে। নাকি সময়ের আগেই মানুশ অনেক বদলে যায়। এই বদলে যাওয়াটা সময়ের সাথে সাথে আমরা টের পাই।
দোকানে আজ তেমন কাজ ছিল না। প্রতিদিনের মতই সব ঠিকঠাক ছিল। আজ রাতে দোকান বন্ধ করে নাকি চায়নীজ খেতে যাব।
কেন যানি পরিবারের সাথে একসাথে থাকতে ভাল লাগে না। একা অন্ধকার খুব ভাল লাগে, খুব আপন মনে হয়। ভাল হত আমি যদি না যেতাম। আম্মু আব্বু parcel খাবার নিয়া আসতো। কিন্তু না। রাশেদ ভাইও আসবে তাই যেতে হবে। কি আর করার আছে?
ভাল মতন কাজ শেষ করে আব্বুর সাথে চায়নীজ এ আসলাম। আম্মু আগে থেকে রিকশায় ছিল। নেমে আম্মুরে নিয়া ভিতরে ঢুকলাম। খাবার order করতেসে আমিও রাশেদ ভাইরে call করতেসি, কোন পাত্তা নাই। খাবার আসার আফে স্যুপ খেতে দিল তাও খেয়ে ফেললাম। আবার call করলাম। এবার তিনি বলেন তার আসতে সময় লাগবে। আমিও আর কিছু না বলে আম্মুরে দিয়ে দিলাম।
আমার মস্তিষ, রক্ত, রাগে ক্ষোভে গরম হয়ে গেল। বাসায় এসে আর কিছুই বললাম না। শুয়ে রইলাম।