Translate

১৯.০২.১৭ সহজ একটা গণিত ১৯-০২=১৭ কয়েক দিন ধরে কেমন আজব আজব লাগে। এত্ত ভাল জীবন? সুন্দর ভাবে চলতেসে। খটকা খটকা লাগতেসে। মানুষের ঘুমটা অনেক ...

Part 2 ( ২১ ফেব্রুয়ারির আগে)

১৯.০২.১৭
সহজ একটা গণিত ১৯-০২=১৭

কয়েক দিন ধরে কেমন আজব আজব লাগে। এত্ত ভাল জীবন? সুন্দর ভাবে চলতেসে। খটকা খটকা লাগতেসে।

মানুষের ঘুমটা অনেক আজব হয়। একদম মৃত্যুর কাছা কাছি যাওয়া যায়।
আর আমি কয়েকদিন ধরে কিছু টের পাবার আগেই মৃত্যুর অনেক কাছে যাই। কখন ঘুমাই আর ঘুম থেকে উঠি কিছুই টের পাই না।
সকালে অপরিকল্পিত নাস্তা খাওয়া হল। sandwich তাও আবার ডিমের, মুরগির ডিম। সব ঠিক ঠাক ছিল শুধু একটা সমস্যা শষা একদম তিতা ছিল। বাসায় তেমন কথা বলি না তাই। যা দেয়া ছিল তাই কোন মতে খাওয়া শেষ করলাম।
জট পট ready হয়েই দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।

আমার দোকানে যাওয়ার নিয়মটা একটু আলাদা। খাবারের জন্য tiffin  নিয়া main road এ দারিয়ে থাকি।
আমার father তার bike নিয়া আসলে ওইটাতে চড়ে আসি।
আচ্ছা বাংলাদেশে কি সড়ক এর কোন নিয়ম কানুন নাই। fly over ব্রীজ করসে আমাদের এখানে but শুধু নামার জন্য। এটা কোন কথা হল। daily আমদের অন্য road থেকে উঠতে হয়?

আজ দোকানে আসার পর তেমন কিছুই হল না। কাজ তেমেন নাই তবুও কাজে ব্যস্ত ছিলাম। export এর ব্যবসা আজব। online এ চীনাদের সাথে পেচাল পারতে হয়। মাঝে মাঝে মনে হয় movie এর মতন acting করতেসি। দুনিয়াটা খুবই আজব।

কয়েকদিন ধরে দোকানের ছেলেটা বেড়ে গেসে। কোন কথাই ভাল মতন শুনে না, কিন্তু তার জন্য মায়া কাজ করে একটা। আবার নিজেকে selfish মনে হয়।
আচ্ছা আমরা কেনে কাউকে এতটা আপন করে নেই? আমরা বুঝি জানি যে সে ঠিক না বা ধোকা দিতেসে তবুও কেনে তাদের প্রতি এতটা দূবল হয়ে থাকি?

বাবা আজ বলও ছেলেটাকে সামনের মাস থেকে আসতে না করতে। কিছুই করার নেই আমার। আমি খুশি নাকি দুখি কেউ বুঝতে পারবে না।

কারন আমি মানুষটা খুবই জটিল। আমি নিজেই নিজেকে চিনতে পারি নাই তো অন্যরা কিভাবে আমাকে এত্ত সহজে চিনবে?